সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

শিশুকে খাবার খাওয়ানোর সহজ কৌশল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

মায়েদের চিন্তার কারণ যতই মজাদার খাবার রান্না হোক না কেন, শিশু কিছুতেই খেতে চায় না। সারাদিন পর ছোট শিশুকে ভুলিয়ে খাবার খাওয়ানোর মতো ধৈর্য কর্মরত অভিভাবকদেরও থাকে না। বিরক্ত হয়ে শিশুটিকে বকাঝকা করে বসেন তারা। ক্লান্ত হয়ে তখন শিশুটির চোখের সামনে ইউটিউবে কার্টুন চালিয়ে দেন। তাতে যদি হয়তো কিছুটা সমস্যার সমাধান হয়। এতে কিন্তু খাবারের প্রতি শিশুর কোনো ধরনের আগ্রহ হয় না। আসুন কথা না বাড়িয়ে জেনে নিই কীভাবে আপনার সোনামণিকে খাবারের প্রতি আগ্রহ গড়ে তুলবেন তার সহজ কৌশল।

প্রথমে আপনাকে জানতে হবে শিশুটি কোন কোন খাবার খেতে পছন্দ করছে। আপনি হয়তো খাসির মাংস খেতে ভালোবাসেন। কিন্তু সেই খাবার তো শিশুও খেতে পছন্দ করবে এমন কোনো যুক্তি নেই। বরং প্রোটিন, ভিটামিন, বিভিন্ন খনিজের ঘাটতি যেন পূরণ হয় সেদিকে নজর দিন।

আরো পড়ুন : রান্নাঘরে তেলাপোকা? জেনে নিন দূর করার সহজ উপায়

শিশু খেতে না চাইলে জোর করে খাওয়াবেন না। নিজেরা যখন খেতে বসছেন, ঠিক তখনই তাকে সঙ্গে নিয়ে বসুন। নিজে হাতে খেতে শেখান। খাবার খাওয়া কিন্তু পড়তে বসা এক নয়। খুদে যেন খেতে বসতে ভয় না পায়। সেদিকেও খেয়াল রাখবেন।

খাওয়ার সময়ে শিশুর চোখের সামনে টিভি, মোবাইল রাখবেন না। বরং খেতে বসার সময় শিশুকে খাবারের পুষ্টিগুণ নিয়ে গল্প করুন। এটা খেলে তুমি অনেক শক্তিশালী হবে। সারা দিন সে কী করল, কার সঙ্গে খেলাধুলো করল এ বিষয়েও কথাবার্তা চলতে পারে।

শিশুর সুবিধা হবে বলে অনেক সময়ে মায়েরা ডাল-ভাত, তরকারি সব একসঙ্গে মেখে দেন। এই ধরনের মণ্ড করা খাবার বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় হয় না। তার চেয়ে বরং প্লেটে সব ধরনের খাবার অল্প অল্প করে সাজিয়ে দিন। দেখতেও ভালো লাগবে। বিভিন্ন খাবার খাওয়ার বিষয়ে আগ্রহ জন্মাবে।

খাবারের বিষয়ে সন্তানের আগ্রহ তৈরি করতে চাইলে একেবারে গোড়া থেকে তাকে সঙ্গে রাখুন। বাজার করা, তার পর ধোয়া-কাটা-বাছা, রান্না করা, প্লেটে সাজানো থেকে টেবিলে সার্ভ করা পর্যন্ত গোটা প্রক্রিয়াটির সঙ্গে খুদেকে যুক্ত রাখুন। দেখবেন খাবারের বিষয়ে আগ্রহ বাড়বে।

এস/ আই.কে.জে/


টিপস খাবার শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250